শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল

শান্তিনিকেতন থানা এলাকার এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কনস্টেবল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে পাকড়াও করার সময় আচমকাই পুলিশের ওপর গুলি চালানো হয়। এই ঘটনায় বিশ্বজিৎ দাস নামে ওই কনস্টেবলের পায়ে গুলি লাগে।

গুলি চলার পরপরই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

তবে ঠিক কোন মামলায় বা কাকে ধরতে পুলিশ ওই এলাকায় গিয়েছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *