সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণী সত্যি, এআই-এর ‘সুপারপাওয়ার’ হওয়ার পথে ভারত!

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ‘এআই ইনডেক্স ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রস্তুতকারক ও বিনিয়োগকারীর সংখ্যায় বিশ্বতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। জার্মানি এবং চীনের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোকে পেছনে ফেলে ভারত এই অর্জন করেছে। প্রতিবেদনমতে, ভারতে বর্তমানে ৫০ হাজার ৪৬০ জন নিবন্ধিত এআই বিশেষজ্ঞ ও বিনিয়োগকারী রয়েছেন। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে আমেরিকা, যেখানে এই সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ৫২০ জন। তালিকায় তৃতীয় স্থানে থাকা জার্মানির মোট সংখ্যা ৪৮ হাজার ৫২০ জন।

ভারতের এই সাফল্যের পেছনে রয়েছে একঝাঁক উচ্চমেধাসম্পন্ন এআই গবেষক, যারা জটিল এআই মডেল বিশ্লেষণ ও বিশাল তথ্যভাণ্ডার নিয়ে কাজ করছেন। তবে এই অর্জনের পাশাপাশি দেশটির প্রযুক্তি খাতের জন্য মেধা পাচার একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষণার উন্নত সুযোগ ও ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ভারতের মেধাবী গবেষকদের একটি বড় অংশ নিয়মিত বিদেশে পাড়ি দিচ্ছেন, যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকায় বিদেশি গবেষক আসার হার কিছুটা কমেছে, তথাপি অভ্যন্তরীণ মেধাশক্তি ধরে রাখাই এখন ভারতের এআই খাতের জন্য বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *