সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ, ট্রাইব্যুনালের ছাড়পত্র ছাড়া আর কোনো ভোট নয়!

ভোটের মুখে ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাগরিকের নাম বাদ পড়া নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, কেবল ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ে নাম অন্তর্ভুক্ত হলেই একজন নাগরিক ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, এই অধিকার ফিরে পেতে শুধু ট্রাইব্যুনালে আবেদন করাই যথেষ্ট নয়। বর্তমানে প্রায় ২৭ লক্ষের বেশি মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, যার ওপরই নির্ভর করছে তাঁদের এবারের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি।

নির্বাচন প্রক্রিয়া মাথায় রেখে আদালত এই সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ভোটের ক্ষেত্রে ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক নাম অন্তর্ভুক্ত হতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে যাঁদের নাম চূড়ান্ত হবে না বা যাদের আবেদন বাতিল হবে, তাঁরা এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের অধীনে এই রায় প্রদান করায় তা কার্যকরের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *