অনলাইন জালিয়াতির যুগে বিনিয়োগ করুন এই ৪ সাইবার সিকিউরিটি স্টকে!
April 17, 2026
ব্যাঙ্কিং, ফিনান্স, ইনশিওরেন্স ও অটোমোবাইল-সহ বিভিন্ন শিল্প খাতে সফ্টওয়্যার এবং সাইবার সিকিউরিটি পরিষেবা প্রদানকারী সংস্থা এক্সপিও সলিউশনস (Expleo Solutions) ব্যবসায়িক প্রসারের লক্ষ্যে ফরাসি সংস্থা টিএইচটিআরআইএস (TEHTRIS)-এর সঙ্গে একটি কৌশলগত জোট গঠন করেছে। মূলত সাইবার টেস্টিং এবং সিস্টেম সুরক্ষার কাজে বিশেষ পারদর্শী এই প্রতিষ্ঠানটি তাদের সেবার পরিধি বাড়াতেই নতুন এই উদ্যোগ গ্রহণ করেছে।
আর্থিক পারফরম্যান্সের বিচারেও কোম্পানিটি ইতিবাচক অবস্থানে রয়েছে। বিগত পাঁচ বছরে এক্সপিও সলিউশনসের বিক্রির পরিমাণ ৩১ শতাংশ এবং নিট মুনাফা ২১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কোম্পানিটির রিটার্ন অন ইক্যুইটি (ROE)-এর বর্তমান হার দাঁড়িয়েছে ২০ শতাংশে।