১৮ ইঞ্চি সেলাই নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নাফিসা!

২০১৮ সালে ক্যান্সার শনাক্ত হওয়ার পর থেকে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন প্রবীণ অভিনেত্রী নাফিসা আলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অস্ত্রোপচারের একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ক্যান্সারের কারণে তার পাকস্থলিতে ১৮ ইঞ্চির একটি সেলাই করা হয়েছে। চিকিৎসকদের গাফিলতির কারণে রোগ নির্ণয়ে দেরি হওয়ার অভিযোগ তুলে অভিনেত্রী জানিয়েছেন, দীর্ঘ আট বছর পর তাকে আবারও এই অস্ত্রোপচারের মুখোমুখি হতে হলো। কঠিন এই সময়েও তিনি মানসিকভাবে নিজেকে শক্তিশালী রাখার চেষ্টা করছেন বলে উল্লেখ করেছেন।

নাফিসা আলির শেয়ার করা ছবিটির পর তার অনুরাগী ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগেও ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি নেওয়ার সময় শারীরিক পরিবর্তনের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। ‘জুনুন’, ‘মেজর সাব’ ও ‘লাইফ ইন এ মেট্রো’-র মতো জনপ্রিয় চলচ্চিত্রের এই অভিনেত্রী তার লড়াকু মানসিকতার জন্য পরিচিত। বিশেষ করে বলিউড অভিনেত্রী রোজলিন খানসহ অনেকেই নাফিসা আলির জীবনযুদ্ধের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *