জাপানে হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা: সংখ্যাটা চমকে দেওয়ার মতো!

জাপানে গত এক দশকে মুসলিম জনসংখ্যা ও মসজিদের সংখ্যায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞ হিরোফুমি তানাদার তথ্য অনুযায়ী, ২০১০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার, যা ২০২৪ সালের শুরুতে বেড়ে ৩ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে মসজিদের সংখ্যা ৪টি থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১৫০টিতে উন্নীত হয়েছে। মূলত জাপানের হ্রাসমান জন্মহার ও বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরতার কারণেই এই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই দ্রুত পরিবর্তনের ফলে স্থানীয়দের একাংশের মধ্যে সাংস্কৃতিক উদ্বেগ তৈরি হয়েছে, যা বিভিন্ন এলাকায় সামাজিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ইয়োকোহামা ও ফুজিসাওয়াসহ বেশ কিছু এলাকায় মসজিদ নির্মাণ ও কবরস্থান স্থাপনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া, কিতাকিউশুর স্কুলে হালাল খাবার প্রবর্তন নিয়ে সৃষ্ট বিতর্ক স্থানীয় ও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে সহাবস্থানের চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপান সরকার অভিবাসন ও বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বর্তমানে কঠোর নীতি অনুসরণের পথ বেছে নিয়েছে, যা চলমান এই বিতর্ককে আরও ত্বরান্বিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *