বাড়ির সামনে বিদ্যুতের পোল? জেনে নিন ঝটপট সরানোর দারুণ উপায়!
April 17, 2026
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রধান দরজার সামনে বিদ্যুতের খুঁটি বা বড় গাছ থাকা অশুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এমন অবস্থানের ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, যা পরিবারের সদস্যদের মানসিক অশান্তি ও শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। এছাড়া এর প্রভাবে পারিবারিক কলহ ও টানাপোড়েন তৈরির আশঙ্কা থাকে বলে মনে করা হয়।
নতুন বাড়ি কেনা বা নির্মাণের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তবে যদি কোনো কারণে বাড়ির সামনের বড় গাছ বা খুঁটি সরানো সম্ভব না হয়, তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রতিকারের মাধ্যমে এই নেতিবাচক প্রভাব কাটানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে।