কাম্বলির সঙ্কটময় অবস্থা নিয়ে মুখ খুললেন স্ত্রী আন্দ্রেয়া!
April 17, 2026
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি বর্তমানে গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব নয়। সঠিক সময়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় এখন তাঁর ব্রেন স্ট্রোকের আশঙ্কা দেখা দিয়েছে। শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলা এই প্রাক্তন ক্রিকেটার বর্তমানে তাঁর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।
চিকিৎসকদের মতে, বিনোদ কাম্বলির হার্ট, লিভার বা কিডনির চেয়ে মস্তিষ্কের ক্ষতি বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি মদ্যপান ত্যাগ করলেও ধূমপানের অভ্যাস পুরোপুরি ছাড়তে পারেননি। শারীরিক এই সংকটের মুহূর্তে বিনোদ কাম্বলির পাশে দাঁড়িয়েছেন তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত ক্রিকেটপ্রেমী।