হামাসকে কি নিষিদ্ধ ঘোষণা করবে ভারত? ইজরায়েলি বিদেশমন্ত্রীর নজিরবিহীন আর্জি!

হামাসকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ভারত সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে ইজরায়েল। সম্প্রতি প্রবাসী প্রভাবশালী ভারতীয়দের সাথে এক অনলাইন বৈঠকে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডেয়ন সার এই কূটনৈতিক প্রস্তাব উত্থাপন করেন। ইজরায়েলি বিদেশমন্ত্রীর দাবি, পাকিস্তানের লস্কর-ই-তইবাসহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে হামাসের সরাসরি যোগসূত্র রয়েছে এবং তারা সমন্বিতভাবে বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

ভারতের দীর্ঘদিনের লস্কর-বিরোধী অবস্থানের প্রসঙ্গ টেনে হামাসের ওপর নিষেধাজ্ঞা আরোপের এই দাবি জানিয়েছে তেল আভিভ। তবে ভারত সাধারণত রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা মেনেই কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করে থাকে। এই পরিস্থিতিতে ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। ইজরায়েলের মতে, ভারতের সমর্থন হামাসকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে বড় ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *