অফিসারদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, স্বস্তিতে নির্বাচন কমিশন!

রাজ্যে নির্বাচন কমিশনের নেওয়া কয়েকশো আধিকারিক বদলির সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচনের প্রাক্কালে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই প্রশাসনিক রদবদলে তারা কোনো বাধা দেবে না। মুখ্যসচিব থেকে শুরু করে বিডিও ও থানার ওসি পদমর্যাদার অফিসারদের বদলি সংক্রান্ত এই মামলায় কলকাতা হাইকোর্টের আগের রায়কেই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। ফলে রাজ্য সরকারের চ্যালেঞ্জ কার্যত খারিজ হয়ে গেল।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, নির্বাচনের আগে নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের এই পদক্ষেপ নতুন কোনো ঘটনা নয়। রাজ্যের আইনজীবীর অভিযোগ ছিল যে, উচ্চপদস্থ আধিকারিকদের সরানোর আগে রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তবে আদালতের পর্যবেক্ষণ, যেহেতু বদলি হওয়া আধিকারিকরা পশ্চিমবঙ্গ ক্যাডারেরই সদস্য, তাই এতে কমিশনের ক্ষমতার কোনো অপব্যবহার হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোর জন্য কমিশন কোনো বেআইনি কাজ করেনি বলেও আদালত মত প্রকাশ করেছে। এই রায়ের ফলে ভোটের মুখে কমিশনের প্রশাসনিক ক্ষমতা আরও জোরালো হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *