মলাশয় থেকে আস্ত ক্রিকেট বল, চিকিৎসকদের অবিশ্বাস্য কীর্তিতে অবাক বিশ্ব!

কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মলাশয় থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি আস্ত ক্রিকেট বল বের করেছেন চিকিৎসকরা। গত কয়েকদিন ধরে তীব্র যন্ত্রণায় ভোগা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর পরীক্ষার মাধ্যমে বিষয়টি ধরা পড়ে। বিশ্ব চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা, যার নজির এর আগে কেবল ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছিল।

অস্ত্রোপচারের সময় সাধারণ সার্জিক্যাল পদ্ধতিতে বলটি বের করতে ব্যর্থ হয়ে চিকিৎসকরা এক অনন্য কৌশল অবলম্বন করেন। প্রসবের সময় ব্যবহৃত স্ত্রীরোগ বিভাগের ভ্যাকুয়াম যন্ত্র ‘ভেন্টুস’ কাজে লাগিয়ে অত্যন্ত সতর্কতার সাথে বলটি বের করা হয়। অস্ত্রোপচার সফল হলেও রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় ক্ষত সারাতে আরও দুটি বড় অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, বলটি কীভাবে ওই ব্যক্তির শরীরের ভেতর প্রবেশ করল, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *