তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য!

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পিঙ্গলেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজের বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সরকারি প্রকল্পের দুর্নীতি ও ব্যক্তিগত ঋণের চাপের কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৩১ মে স্বচ্ছ ভারত মিশনের আওতায় পাওয়া ১২টি ব্যাটারিচালিত ময়লাবাহী গাড়ি বিক্রির অভিযোগে জাহিদুল হক বৈদ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু গাড়ির কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পর থেকে তিনি প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন বলে দাবি পরিবারের। অন্যদিকে, বাদুড়িয়ার বিধায়ক বুরহানুল মুকাদ্দিন লিটন এই মৃত্যুকে ‘চক্রান্ত’ বলে অভিহিত করে জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই গাড়িগুলো পঞ্চায়েত প্রধানের কাছে ছিল, কিন্তু এ নিয়ে চলা অপপ্রচার তিনি নিতে পারেননি। বর্তমানে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *