পহেলগাম হামলায় কি হামাস যোগ? এনআইএ-র নজরে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক!

পহেলগাম জঙ্গি হামলায় হামাসের সম্ভাব্য যোগসূত্র খুঁজে পাওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ ও টিআরএফ-এর মতো পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো কৌশলগত বা আদর্শগত সমন্বয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত বছরের এই হামলার ছক, ড্রোন প্রযুক্তি ও এনক্রিপ্টেড ডিজিটাল যোগাযোগের ধরনের সঙ্গে হামাসের কর্মকৌশলের কোনো মিল আছে কি না, তা নিয়ে কাজ করছেন গোয়েন্দারা।

তদন্ত অনুযায়ী, হামলার পরিকাঠামোয় বাইরের শক্তিশালী মদতদাতার উপস্থিতি প্রমাণিত হয়েছে, যার ডিজিটাল সূত্র মুজফফরাবাদ ও করাচি পর্যন্ত বিস্তৃত। বিশেষ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস সেট ব্যবহার ও লোন উলফ র‍্যাডিক্যালাইজেশনের কৌশল নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। হামাস ও পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে কোনো আঁতাত থাকলে তা ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে এনআইএ সোশ্যাল মিডিয়া ও এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যুবকদের প্রভাবিত করার বিষয়টিও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *