হাই কোর্টের রায়ে বড় জয়, স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তে স্বস্তিতে দেবাশিসরা!

আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার ও আশফাকুল্লা নাইয়ার বদলির নির্দেশ খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্ট। স্বাস্থ্য দপ্তর তাঁদের শহরের বাইরের হাসপাতালে বদলি করার যে নির্দেশ দিয়েছিল, তা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই দুই চিকিৎসক। বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের একক বেঞ্চ স্বাস্থ্য দপ্তরের সেই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছেন।

আদালতের এই নির্দেশের ফলে দেবাশিস হালদার ও আশফাকুল্লা নাইয়া তাঁদের কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রাপ্ত যোগ্যতার ভিত্তিতে শহরের নির্দিষ্ট মেডিকেল কলেজেই সিনিয়র রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়ার সুযোগ পাবেন। স্নাতকোত্তর শেষে নিয়ম অনুযায়ী পাওয়া এই বদলি সংক্রান্ত বিতর্কে আদালতের হস্তক্ষেপ এবং এই রায়কে প্রশাসনিক বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। বর্তমান পরিস্থিতিতে এই রায়কে আন্দোলনকারী চিকিৎসকদের জন্য একটি বড় আইনি ও নৈতিক জয় হিসেবে গণ্য করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *