৩ কোটি টাকা বেতন আর জীবনসঙ্গী, এই চাকরির অফার কি সত্যি!

একটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন ও নানা সুযোগ-সুবিধার নতুন প্যাকেজ ঘোষণা করেছে। এই প্রস্তাব অনুযায়ী, কর্মীরা মাসে ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩৩ কোটি থেকে ৩.২৬ কোটি টাকা) বেতন পাবেন। পাশাপাশি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের অফিসের কাছাকাছি সম্পূর্ণ বিনামূল্যে বাসস্থান ও খাবারের ব্যবস্থা করা হবে। চুক্তির অংশ হিসেবে, প্রত্যেক কর্মীকে এক বছরের জন্য একজন পার্টনার প্রদান করা হবে, যিনি তাদের নির্ধারিত আবাসনেই অবস্থান করবেন।

কাজের শর্ত অনুযায়ী, কর্মীদের সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের কোম্পানির ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ পর্যন্ত শেয়ার বা ইক্যুইটি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *