তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি জালে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস!

রাজ্যে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই নিউ আলিপুর থেকে তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর তাকে শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃত স্বরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। তার বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি এবং অস্ত্র আইনের একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে নিউ আলিপুর ও টালিগঞ্জ এলাকার প্রোমোটারদের কাছ থেকে ভয় দেখিয়ে কোটি টাকার ‘কাটমানি’ আদায়ের অভিযোগ ছিল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সিমরন পাল নামে এক নির্মাণ ব্যবসায়ীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযোগ, নতুন আবাসন প্রকল্প শুরুর ক্ষেত্রে নির্দিষ্ট অর্থ না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন ধৃত নেতা। ঘটনার তদন্তে স্বরূপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে পেতে আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *