নেইমারের জন্য বাঙালির গান, বিশ্বকাপ মাতাতে আসছে নতুন অ্যান্থেম!

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে উদযাপন করতে ব্রাজিল ফুটবল দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সেলেসাও অন সং’ (Seleção on Song) নামে একটি বিশেষ মিউজিক ট্র্যাক তৈরি করেছেন বাঙালি শিল্পী অভিষেক বসু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারকাশন শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা অভিষেক বসুর সাথে এই গানটির সহ-সুরকার হিসেবে কাজ করেছেন প্রয়াত শিল্পী চন্দ্রচূড় মুখোপাধ্যায়। আগামী ১১ জুন, ২০২৬ থেকে গানটি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।

‘সেলেসাও অন সং’ গানটিতে লাতিন আমেরিকান ছন্দের সাথে ভারতীয় পারকাশন এবং বিশ্বসংগীতের এক মেলবন্ধন ঘটানো হয়েছে। শিল্পী অভিষেক বসুর মতে, ফুটবল ও সঙ্গীত—উভয়ই মানুষকে আবেগ ও ঐক্যের সুতোয় বাঁধার ক্ষমতা রাখে। ব্রাজিলের ফুটবল দর্শন ও ছন্দ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই গানটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আবেগকে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তা বহন করে। এ ছাড়া প্রয়াত শিল্পী চন্দ্রচূড় মুখোপাধ্যায়ের স্মৃতির সাথে যুক্ত থাকায় প্রকল্পটি নির্মাতার কাছে অত্যন্ত আবেগঘন একটি শিল্পকর্ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *