অভাব আর দুশ্চিন্তার চরম পরিণতি! নিজের অঙ্গচ্ছেদ করলেন পাপবোধে কাতর কৃষক!

মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় পারিবারিক দায়িত্ব ও তীব্র অর্থনৈতিক সংকটের চাপে পড়ে ৪২ বছর বয়সী এক কৃষক নিজের শরীরের ওপর আঘাত করে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্ত্রী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় শয্যাশায়ী এবং আগামী ২৫ জুন বড় মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। স্ত্রীর চিকিৎসায় ব্যয় এবং মেয়ের বিয়ের আয়োজনের দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত নেন।

কৃষক নিজের কৃষি জমিতে গিয়ে ধারালো অস্ত্রের সাহায্যে নিজের গোপনাঙ্গ কেটে পাশের কুয়ায় ফেলে দেন। অতিরিক্ত রক্তক্ষরণে কাতর অবস্থায় তিনি নিজেই ফোন করে বিষয়টি পরিবারকে জানান। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা সংকটাপন্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *