মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, কেন এই তলব?

মেসি ফুটবল ট্যুর আয়োজনে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিস সাঁটাল বিধাননগর পুলিশ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সমন এড়িয়ে গেলেও পর্যাপ্ত মেডিক্যাল শংসাপত্র জমা না দেওয়ায় পুলিশ এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রীকে আগামী সোমবার সকাল ১১টার মধ্যে বাধ্যতামূলকভাবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ মে আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা এই মামলায় টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এদিকে, বারাসাত আদালতে অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে। যদিও আগামী ৯ জুন কলকাতা হাই কোর্টে এ বিষয়ে শুনানি রয়েছে, তবে হাই কোর্টের শুনানির আগেই পুলিশের এই কড়া অবস্থান প্রাক্তন মন্ত্রীকে আইনি চাপের মুখে ফেলেছে। সোমবার নির্ধারিত সময়ে হাজিরা না দিলে পুলিশ পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *