চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর, বাংলায় কোন কোন ক্ষেত্রে হবে বিপুল নিয়োগ?

কলকাতার রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে আয়োজিত ‘আন্তর্জাতিক বুদ্ধ পিস অ্যাওয়ার্ড ২০২৬’ মঞ্চে পশ্চিমবঙ্গের সেরা রিক্রুটমেন্ট এজেন্সির শিরোপা পেল ‘রিক্রুটমেন্ট মন্ত্র’। চাকরিপ্রার্থীদের বিনামূল্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিভিন্ন সংস্থাকে আরপিও (RPO) পরিষেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ সংস্থার প্রতিষ্ঠাতা অর্ঘ্য সরকারের হাতে এই সম্মান তুলে দেন। অনুষ্ঠানে বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি, বিধায়িকা পাপিয়া অধিকারী এবং অ্যাডভোকেট প্রিয়াঙ্কা টিব্রেওয়ালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পুরস্কার গ্রহণের পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্ঘ্য সরকার। তাঁর মতে, আগামী ২০২৬-২৭ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, উৎপাদন শিল্প ও লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ ও নিউটাউনকে কেন্দ্র করে প্রযুক্তি ও স্টার্টআপ হাব গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। শিল্পবান্ধব পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় থাকলে হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়িসহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো আধুনিক ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *