পরমা একাদশীতে এই ৫টি ভুল করবেন না, হতে পারে মহাপাপ!

দীর্ঘ তিন বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের মলমাসে ফিরছে অত্যন্ত পুণ্যদায়ী ‘পরমা একাদশী’ বা ‘কমলা একাদশী’। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ জুন বুধবার রাত ১২:৫৮ মিনিটে এই তিথি শুরু হয়ে শেষ হবে ১১ জুন বৃহস্পতিবার রাত ১০:৩৬ মিনিটে। উদয়া তিথির নিয়ম অনুযায়ী, সারা দেশে ১১ জুন পবিত্র এই একাদশী ব্রত পালিত হবে। শাস্ত্র মতে, মলমাসের বিশেষ এই তিথিতে ভগবান বিষ্ণুর নিষ্ঠাভরে আরাধনা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব।

পবিত্র এই দিনে ব্রতীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী ও বর্জনীয় বিষয়ের উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুযায়ী, পরমা একাদশীর দিন অন্ন বা চালের তৈরি খাবার গ্রহণ করা নিষিদ্ধ। পাশাপাশি আমিষ আহার, অ্যালকোহল, ধূমপানসহ সব ধরনের তামসিক উপাদান বর্জন করতে হবে। এর পাশাপাশি মিথ্যা কথা, ক্রোধ, পরনিন্দা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুভ ফল প্রাপ্তির উদ্দেশ্যে এ দিন সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা, ‘ওঁ নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র জপ, বিষ্ণু সহস্রনাম বা গীতা পাঠ করার বিধান রয়েছে। এছাড়া দুস্থ ও অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা অর্থ দান করাকে এই তিথিতে অত্যন্ত পুণ্যময় কাজ হিসেবে গণ্য করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *