UPI লেনদেনে বড় চমক! ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়ার ভয় আর থাকবে না?

ডিজিটাল লেনদেনের সুরক্ষা নিশ্চিত করতে ও প্রতারণার ঝুঁকি কমাতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) ইউপিআই লেনদেনে নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। গত ১ জুন থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, এখন থেকে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানোর সময় প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে থাকা আসল নাম যাচাই করা সম্ভব হবে। এর ফলে ভুল নম্বরে বা ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

নতুন এই ‘নেইম ম্যাপিং’ প্রযুক্তির ফলে এখন কোনো মোবাইল নম্বর বা কিউআর কোড স্ক্যান করলে সরাসরি ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে নথিভুক্ত নামটি প্রেরকের স্ক্রিনে ভেসে উঠবে। এর ফলে পিন দেওয়ার আগেই গ্রাহক নিশ্চিত হতে পারবেন যে তিনি সঠিক ব্যক্তিকে অর্থ প্রদান করছেন কি না। দেশের সমস্ত ব্যাংক এবং ইউপিআই অ্যাপের সঙ্গে এই ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা কিউআর কোড জালিয়াতি রোধে এবং ডিজিটাল লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *