এসি ঘরে ধূমপান, মৃত্যুর ফাঁদ পাতছেন না তো!

শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি ঘরে ধূমপানের অভ্যাস কেবল স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, বরং এটি এসি যন্ত্রের স্থায়ী ক্ষতি এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে তুলছে। বদ্ধ ঘরে ধুমপানের ফলে সিগারেটের ধোঁয়ায় থাকা নিকোটিন এসির ফিল্টার ও কয়েলে আস্তরণ তৈরি করে, যা যন্ত্রটির কার্যক্ষমতা কমিয়ে দেয় ও বিদ্যুৎ খরচ বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া, ধোঁয়ার কণা আসবাবপত্রে জমা হয়ে ‘থার্ড-হ্যান্ড স্মোকিং’-এর মাধ্যমে বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

এসি ঘরে ধূমপানের ফলে অগ্নিকাণ্ড ও যন্ত্র বিস্ফোরণের মতো ভয়াবহ ঝুঁকিও তৈরি হয়। এসিতে ব্যবহৃত দাহ্য গ্যাস লিক হলে সিগারেটের আগুনের সংস্পর্শে মুহূর্তেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি, ফিল্টার জ্যাম হয়ে কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ায় তা প্রাণঘাতী বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতি ও প্রাণসংশয় এড়াতে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে ধূমপানের অভ্যাস বর্জন করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *