ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে উত্তাল দেশ, সিজেপির চরম হুঁশিয়ারি!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী ১১ জুন থেকে দেশব্যাপী বিশাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পুনে, লখনউ, অমৃতসর, বেঙ্গালুরু, জয়পুর ও হায়দরাবাদসহ দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হবে। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২০ জুনের মধ্যে শিক্ষামন্ত্রীকে নিজের পদ থেকে ইস্তফা দিতে হবে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসার ঘোষণা দিয়েছে দলটি। ২০ জুনের এই ডেডলাইনকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *