দার্জিলিং থেকে গঙ্গাসাগর! ৭৭০ কিমির মেগা হাইওয়েতে পাল্টে যাবে বাংলার ভাগ্য

দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার দীর্ঘ একটি নতুন মেগা হাইওয়ে নির্মাণ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পূর্তমন্ত্রী ও কুলটির বিধায়ক অজয় পোদ্দার সম্প্রতি এই প্রকল্পের ঘোষণা করেছেন। অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত প্রতিমন্ত্রী চাঁদ বাউরিকে পাশে নিয়ে তিনি জানান, রাজ্য সরকার এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)-এর যৌথ উদ্যোগে এই বিশাল সড়কপথটি নির্মিত হবে।

পরিকল্পনা অনুযায়ী, এই হাইওয়েটি দার্জিলিং থেকে শুরু হয়ে বিহারের ওপর দিয়ে অগ্রসর হয়ে সরাসরি গঙ্গাসাগরে গিয়ে পৌঁছাবে। ৭৭০ কিলোমিটার দীর্ঘ এই সড়কপথটি চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন শিল্পের প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *