বিজেপির বিজয় মিছিলে মর্মান্তিক মৃত্যু, ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ হারাল শিশু!

শালবনিতে বিজেপির বিজয় মিছিলে বোমাবাজির জেরে শিশুর মৃত্যু, উত্তপ্ত এলাকা

পশ্চিমবঙ্গের শালবনির সুন্দরা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কে বিজেপির একটি বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বাইকে করে বাড়ি ফেরার পথে মিছিল থেকে ছোড়া একটি গাছবোমা তাদের বাইকের সামনে ফাটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়া শিশু তনভিরকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার সকালেও এই বিক্ষোভ অব্যাহত ছিল, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে, এই মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন এবং শিশুটির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *