দুর্ঘটনা না ঘটলে কেন খোলে না চোখ! মানুষের স্বভাবের এক নির্মম আয়না।

আফ্রিকার একটি প্রাচীন প্রবাদ হলো, “কেউ জলে পড়ার পরই সেতু মেরামত হয়।” এই প্রবাদটি মূলত মানুষের দীর্ঘস্থায়ী উদাসীনতা ও সংকটের আগে সতর্ক না হওয়ার প্রবণতাকে তুলে ধরে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বড় কোনো বিপর্যয় বা দুর্ঘটনা না ঘটা পর্যন্ত মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করে, যা শেষ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

মানুষের বিপদের লক্ষণ আগে থেকে বুঝতে পেরেও তা এড়িয়ে যাওয়ার প্রবণতা একটি বৈশ্বিক সত্য। প্রবাদটিতে ব্যবহৃত ‘সেতু’ মানুষের জীবনপরিকল্পনা ও প্রস্তুতির প্রতীক এবং ‘জলে পড়া’ বলতে আকস্মিক ব্যর্থতা বা সংকটকে বোঝানো হয়েছে। বিপদের পর সমাধান খোঁজার পরিবর্তে আগে থেকে দূরদর্শিতা ও দায়িত্বশীলতার সাথে প্রস্তুতি গ্রহণ করাই যে বুদ্ধিমানের কাজ, তা এই প্রবাদের মাধ্যমে ফুটে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *