সতর্ক হোন, এলপিজি সিলিন্ডারের নামে লুটে নিচ্ছে সব টাকা!

রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারিকে কেন্দ্র করে সাইবার অপরাধীরা বর্তমানে এক নতুন প্রতারণার ফাঁদ পেতেছে। তেল সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গ্যাস বুকিংয়ের পর গ্রাহকের মোবাইলে আসা ‘ডেলিভারি অথেন্টিকেশন কোড’ বা ডিএসি (DAC) হাতিয়ে নিয়ে এই জালিয়াতি চালানো হচ্ছে। প্রতারকরা ফোন বা অন্য কোনো উপায়ে গ্রাহকের কাছ থেকে এই কোডটি জেনে নেওয়ার চেষ্টা করছে এবং কোডটি শেয়ার করলেই তা ব্যবহার করে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে।

এই ধরনের প্রতারণা রুখতে তেল সংস্থাগুলো গ্রাহকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। সিলিন্ডার ডেলিভারির আগে কোনো অবস্থাতেই ফোনে বা মেসেজে এই ওটিপি বা কোড কাউকে দেওয়া যাবে না। ডেলিভারি বয় বাড়িতে এসে সিলিন্ডার বুঝিয়ে দেওয়ার পরই কেবল সামনাসামনি এই কোডটি তাঁকে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সিলিন্ডার পৌঁছানোর আগে এজেন্সির নাম করে কেউ ফোনে কোড চাইলে তা সরাসরি প্রত্যাখ্যান করার জন্য সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *