ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টমাস পার্টি!
June 13, 2026
কানাডার অভিবাসন নীতি নিয়ে বিতর্কের জেরে আসন্ন ফুটবল বিশ্বকাপে বড় ধরনের ধাক্কা খেল ঘানা জাতীয় ফুটবল দল। কানাডা প্রশাসন ঘানার তারকা মিডফিল্ডার টমাস পার্টির ভিসার আবেদন খারিজ করে দেওয়ায় আগামী ১৭ জুন পানামার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি। দলের বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর হলেও, একমাত্র পার্টির আবেদনই রহস্যজনকভাবে নাকচ করা হয়েছে।
ফিফার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, কানাডা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না এই তারকা ফুটবলারের। কোন কারণে তাঁর ভিসা বাতিল করা হলো, তা নিয়ে ফুটবল মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে।