প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ! ২৬ দিন পর জঙ্গল থেকে তরুণীর কঙ্কাল উদ্ধার!
ওড়িশার কিওনঝড় জেলার বড়বিল থানা এলাকার ঝাড়গাঁও গ্রামে পরকীয়া সন্দেহে প্রেমিকার কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ হওয়ার ২৬ দিন পর রায়দা সিদ্ধমঠ সংরক্ষিত বনাঞ্চল থেকে ২১ বছর বয়সী তরুণী অনিতা মহাকুড়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক সংগ্রাম আলদাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার আগে গত ১১ মে সংগ্রাম আলোচনার নাম করে অনিতাকে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে, অনিতার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে—এই সন্দেহে তাদের মধ্যে বিবাদ হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে অনিতাকে হত্যা করে সে এবং প্রমাণের উদ্দেশ্যে মৃতদেহটি জঙ্গলে পুঁতে রাখে। গত ১৪ মে নিহতের পরিবারের দায়ের করা নিখোঁজ ডায়েরির সূত্র ধরে ফোনের কল ডিটেইলস ও লোকেশন ট্র্যাক করে পুলিশ অভিযুক্তকে আটক করে। বর্তমানে সংগ্রামের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৩(১) ও ২৩৮ ধারায় মামলা রুজু করে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য কঙ্কালটি ল্যাবে পাঠানো হয়েছে।