ঘুষে সোনা, ‘এমএম’ রহস্যেই ইডির জালে মদন মিত্র!

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এবার সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে পড়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার সকাল থেকে শহরের আটটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিধায়কের একাধিক ঠিকানায় তল্লাশির পাশাপাশি ভবানীপুরের বাসভবনে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের ডায়েরিতে ‘এমএম’ (MM) নামে এক রহস্যময় সাংকেতিক অক্ষরের সূত্র ধরে তদন্তকারীরা বিধায়কের কাছে পৌঁছেছেন। প্রাথমিকভাবে ইডির দাবি, বিভিন্ন পুরসভায় অন্তত ১২৫ জনের বেআইনি নিয়োগের সঙ্গে কামারহাটির বিধায়কের সরাসরি যোগ রয়েছে। এছাড়া তদন্তে ঘুষ লেনদেনের এক অভিনব পদ্ধতির তথ্য উঠে এসেছে। ইডির অভিযোগ, দালাল চক্রের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে বিপুল অঙ্কের ঘুষ নেওয়া হতো, যার বড় একটি অংশ নগদ অর্থের পাশাপাশি সোনা হিসেবে পৌঁছাত বিধায়কের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *