তৃণমূল নেতাদের সতর্ক করেছিলেন রাহুল, ভুল করেও দেখবেন না স্বপ্ন!
বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় বিপর্যয়ের পেছনে দলের অতি আত্মবিশ্বাসকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত ৮ জুন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তিনি জানান, ভোটের আগে তৃণমূলের বহু নেতা নিরঙ্কুশ জয়ের বিষয়ে নিশ্চিত থাকলেও, তিনি তাদের সাবধান করেছিলেন। রাহুল গান্ধীর দাবি, তৃণমূল নেতারা নির্বাচনের আগের সেই সময়ে স্বপ্নের দুনিয়ায় বাস করছিলেন এবং বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন।
তৃণমূলের এই পরাজয়ের নেপথ্যে নির্বাচনী ব্যবস্থায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তার মতে, বর্তমানে পুরো নির্বাচনী ‘সিস্টেম’ বিজেপির দখলে থাকায় শাসক ও বিরোধী দল সমান সুযোগ পাচ্ছে না। তিনি অভিযোগ করেন, সমাজবাদী পার্টি, আরজেডি ও তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলো এখনও পুরনো নির্বাচনী পন্থায় বিশ্বাসী হওয়ায় ভোটচুরির সম্ভাবনাকে গুরুত্ব দেয়নি। রাহুল গান্ধীর মতে, গুজরাট, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতাই প্রমাণ করে যে পুরনো নির্বাচনী প্রক্রিয়া এখন অচল হয়ে পড়েছে।