ডিজে মন্তব্যে বিপাকে অভিষেক, দায়ের মামলা!

শিলিগুড়িতে নির্বাচনী প্রচার চলাকালীন উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সঞ্জয় সিংহল নামে এক স্থানীয় ব্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ‘ডিজে মন্তব্য’ অত্যন্ত আপত্তিকর, যা সমাজে বিশৃঙ্খলা ও জনমনে উত্তেজনা তৈরি করতে পারে। এই মন্তব্যের জেরে এলাকার সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *