২২ তারিখ রাজ্যবাসীর জন্য সুখবর! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা ঘিরে তুঙ্গে উত্তেজনা।
/indian-express-bangla/media/media_files/2026/06/12/suvendu-adhikari-2026-06-12-13-23-25.jpg)
রাজ্যবাসীর জন্য ২২ তারিখ বিশেষ চমকের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী
কলকাতা: রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল আমজনতা পেতে শুরু করেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ১ কোটিরও বেশি মানুষকে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য যোজনার আওতায় আনাকে বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি। পাশাপাশি, রাজ্যের প্রতিটি মানুষই ভবিষ্যতে এই ব্যবস্থার সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
আগামী ২২ তারিখ রাজ্যবাসীর জন্য বড় ধরনের সুখবর বা চমক আসতে পারে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ২২ তারিখের ঘটনার মাধ্যমেই স্পষ্ট হবে যে, সরকার কীভাবে অর্থনৈতিক দিক সামলে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, ওই দিন রাজ্যের আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কোনো মেগা ঘোষণা করা হতে পারে।