হাওড়া ব্রিজে যোগাসন! আন্তর্জাতিক যোগ দিবসে গঙ্গাবক্ষে নজিরবিহীন উদ্যোগ।

হাওড়া ব্রিজে পালিত হবে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস, থাকছে ‘গঙ্গা যোগা করিডর’

আগামী সোমবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজে এক বিশেষ যোগাসন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গঙ্গার ওপর নির্মিত এই ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুর একপাশের ফুটপাতকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মূল ভাবনা বা থিম রাখা হয়েছে ‘গঙ্গা যোগা করিডর’। এই নজিরবিহীন আয়োজনের মাধ্যমে একদিকে বয়ে চলা গঙ্গা নদী ও অন্যদিকে ঐতিহ্যের প্রতীক হাওড়া ব্রিজের মেলবন্ধনে সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়া হবে। এতে সমাজের সর্বস্তরের মানুষ একত্রে যোগাসনে অংশ নেবেন।

এই কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে। বৃহস্পতিবার জেলাশাসকসহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা হাওড়া ব্রিজে গিয়ে পরিস্থিতির সার্বিক তদারকি করেছেন। প্রশাসনের মতে, এই আয়োজনের মধ্য দিয়ে যোগচর্চাকে উৎসাহিত করার পাশাপাশি বাংলার ঐতিহ্য ও ভারতের প্রাচীন সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নতুন মাত্রা প্রদান করা সম্ভব হবে। সাধারণ মানুষও এই ঐতিহাসিক যোগাভ্যাসের সাক্ষী হতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *