অভিষেকের বাড়িতে পুলিশ, জমি দুর্নীতির শিকড়ে কি তবে আপ্ত সহায়ক?

মেদিনীপুরের জমি দুর্নীতির তদন্তে নেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হানা দিল শালবনি থানার পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে ওঠা জমি দুর্নীতির সূত্র ধরে এই তদন্তে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম উঠে এসেছে। বর্তমানে সুমিত ফেরার থাকায় তল্লাশি চালিয়েও তাঁর নাগাল পাওয়া যায়নি।

মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল নেতা শেখ ইমরানের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুজয় হাজরাকে গ্রেপ্তার করে। তদন্তে দেখা যায়, সুজয় পদের প্রভাব খাটিয়ে সরকারি জমির চরিত্র বদল ও জাল দলিল তৈরির মাধ্যমে দুর্নীতির জাল বিস্তার করেছিলেন। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় সুজয় হাজরা সুমিত রায়ের নাম প্রকাশ করেন। তদন্তকারীদের ধারণা, জেলা থেকে বেআইনি আর্থিক লেনদেনের একটি অংশ সুমিতের কাছে পৌঁছাত। সেই তথ্যের ভিত্তিতেই শনিবার ভোররাতে সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালায় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *