লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা যোজনার টাকা, কারা পাবেন ১৫০০ বা ৩০০০ টাকা?

জুন মাস শুরু হতেই রাজ্যের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া শুরু হয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ৫০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টে ১৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। তবে বহু উপভোক্তা এখনও এই প্রকল্পের টাকা না পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। সরকারিভাবে কোনো চূড়ান্ত নির্দেশিকা জারি না হলেও, নতুন ফর্ম পূরণ না করার কারণেই টাকা পেতে দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত ৯০ দিন পর্যন্ত পুরনো উপভোক্তারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের নির্ধারিত টাকা পাবেন বলে অনুমান করা হচ্ছে।

যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি, তাঁরা সরকারি পোর্টালের ‘Track Application Status’ অপশনে গিয়ে ফোন নম্বর, আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে নিজেদের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। এছাড়া অফলাইনে তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট স্থানীয় ব্লক বা পুরসভা অফিসে গিয়ে আবেদন গ্রহণের রসিদ দেখালেও সমস্যার সমাধান পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *