হরিদ্বার-বারাণসীকে টেক্কা, বিশ্বরেকর্ডের পথে কলকাতার গঙ্গা!

আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে কলকাতার গঙ্গাবক্ষে সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব মেগা যোগ কার্নিভাল। এই ঐতিহাসিক অনুষ্ঠানে একসঙ্গে ৫০০টি নৌকায় ভাসমান অবস্থায় কয়েক হাজার মানুষ যোগাভ্যাস করবেন। খোলা নদীর বুকে এ ধরনের বৃহৎ আয়োজনের নজির বিশ্বে এটিই প্রথম, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার অপেক্ষায় রয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন গিনেস রেকর্ডসের প্রতিনিধিরা।

মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে বেলুড় ও দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত এই কর্মযজ্ঞে যোগাভ্যাসের পাশাপাশি থাকবে ড্রোন শো ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সফল করতে নৌসেনা, কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসন যৌথভাবে কাজ করছে। মূলত আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে বাংলার হৃতগৌরব পুনরুদ্ধার এবং বিশ্বদরবারে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের ঠিক পরের দিন অর্থাৎ ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *