স্ট্যানফোর্ডে তোপের মুখে সুন্দর পিচাই!

প্যালেস্টাইন ইস্যুতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে চরম বিক্ষোভের মুখে পড়লেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা মাত্রই প্রায় দুশো শিক্ষার্থী প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে বাঁশি বাজিয়ে ও ধিক্কার স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে ইজরায়েল সরকারের সঙ্গে গুগলের ‘প্রজেক্ট নিম্বাস’ নামের একটি প্রযুক্তিগত চুক্তি। এই চুক্তির আওতায় ইজরায়েলি সেনাবাহিনী ও সরকার গুগলের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও ডেটা সেন্টার ব্যবহারের সুবিধা পাবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, গুগলের এই প্রযুক্তিগত সহায়তা পরোক্ষভাবে ফিলিস্তিনিদের ওপর নিপীড়নে ইজরায়েলকে মদত দিচ্ছে। সমালোচকদের আশঙ্কা, চলমান সংঘাতের মধ্যে এই এআই প্রযুক্তি ব্যবহার করে ইজরায়েলি বাহিনী প্যালেস্টাইনের সাধারণ নাগরিকদের ওপর সামরিক নজরদারি ও আগ্রাসন আরও জোরদার করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *