নিজেরই ক্যাম্পাসে অপমানিত সুন্দর পিচাই, কেন ভরা মঞ্চে হেনস্থা হতে হলো গুগল কর্তাকে?

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন গুগলের সিইও সুন্দর পিচাই। অনুষ্ঠান চলাকালীন একদল প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থী হল থেকে ওয়াকআউট করেন এবং প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। সুন্দর পিচাই ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী ছিলেন, তবে তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীদের এই নজিরবিহীন বিক্ষোভের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

এই প্রতিবাদের মূল কারণ হলো গুগল ও অ্যামাজনের সঙ্গে ইজরায়েল সরকারের বিতর্কিত ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তি। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, গুগলের এআই এবং ক্লাউড প্রযুক্তি প্যালেস্টাইনে সামরিক হামলায় ব্যবহৃত হচ্ছে। ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ ও ‘নো টেক ফর অ্যাপারথাইড’-এর মতো সংগঠনগুলি আগে থেকেই গুগল প্রধানকে বয়কটের ডাক দিয়েছিল। বিক্ষোভের মধ্যেই সুন্দর পিচাই তাঁর ভাষণ অব্যাহত রাখেন এবং শিক্ষার্থীদের প্রতিকূল পরিস্থিতির বিপরীতে ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠান চলাকালীন সরাসরি এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি গুগল সিইও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *