সিআইডির তলব, ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক!

নির্বাচনী প্রচারে বিজেপির নেতাদের উদ্দেশে ‘ডিজে মন্তব্য’ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ১২টার ঠিক আগে ১১টা ৫৮ মিনিটে নির্ধারিত সময় মেনে তিনি ভবানীভবনে পৌঁছান। এই মামলার তদন্তের স্বার্থে সিআইডি আধিকারিকরা আগে থেকেই একটি প্রশ্নমালা তৈরি করে রেখেছেন এবং আজই তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৪ মে তৃণমূল ক্ষমতায় ফিরলে বিজেপি নেতাদের বাড়ির সামনে তারস্বরে ডিজে বাজানো হবে। এই মন্তব্যের জেরে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সিআইডি এর আগে তাঁকে সমন পাঠিয়েছিল। এদিকে, গত কয়েক দিনে একাধিক আইনি ও প্রশাসনিক জেরা ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দীর্ঘ ১১ ঘণ্টার ম্যারাথনের পর আজ সিআইডির জেরার মুখে পড়লেন ডায়মন্ড হারবারের এই সাংসদ। এর আগে বিধানসভায় সই জাল মামলার তদন্তেও তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *