সন্দেশখালিতে ফের তাণ্ডব, বাড়ি ঢুকে মারধর শাহজাহান-বাহিনীর!

সন্দেশখালিতে মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় দায়ের মামলা

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে এক স্থানীয় বাসিন্দাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জনাব মল্লিকের অভিযোগ, সোমবার রাতে নিজের ভেড়ি থেকে বাড়ি ফেরার পথে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। পথ আটকে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং ভেড়িতে পুনরায় প্রবেশ করলে চরম পরিণতির হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, রাতে দুষ্কৃতীরা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ।

ঘটনায় জাকির সরদার, বাবলু মোল্লা ও শফিকুল মোল্লাসহ কয়েকজনের নাম উল্লেখ করে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানা পুলিশ। তবে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে ফের এমন অভিযোগ ওঠায় এলাকায় চাপা উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আক্রান্ত পরিবার অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *