ট্রেনে ঘরোয়া খাবার খেলেই কি জরিমানা? রেলের ঘোষণায় তোলপাড়!

ভারতীয় রেলের কামরা ও স্টেশনে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা রুখতে কঠোর অবস্থান নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সম্প্রতি হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই অভিযানে একদিনেই ১,৪৭৭টি ক্ষেত্রে মোট ২.৮৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মূলত ট্রেনের ভেতর বাড়ির খাবারের অবশিষ্টাংশ বা প্যাকেট সিটের নিচে ফেলে রাখার অভ্যাস বন্ধ করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষের মতে, স্টেশনে বা ট্রেনে আবর্জনা ছড়ানো পরিবেশের ক্ষতি করার পাশাপাশি রেলের আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রেল চত্বর পরিষ্কার রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই নজরদারি অব্যাহত থাকবে এবং ট্রেনের কামরা বা প্ল্যাটফর্মে যত্রতত্র প্লাস্টিক ও খাবারের প্যাকেট ফেললে কঠোর জরিমানার মুখে পড়তে হবে যাত্রীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *