ভবানীপুরে মমতার পরাজয় মানলেন না শুভেন্দু, ফের হাইকোর্টে জোর আইনি লড়াই!

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা বেজে ৫০ মিনিট নাগাদ হাইকোর্টে পৌঁছে তিনি ওথ কমিশনের দফতরে যান। তাঁর সঙ্গে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। এই সফরের মূল লক্ষ্য ছিল এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে গণনায় অনিয়মের অভিযোগ তুলে একটি নতুন ইলেকশন পিটিশন দাখিল করা। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে পরাজয়ের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা একটি ইলেকশন পিটিশন এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাইকোর্ট সফরকে ঘিরে চর্চার কেন্দ্রে রয়েছে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ‘বিরোধী দলনেতা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলাটিও। এই স্বীকৃতিকে অবৈধ দাবি করে শোভনদেব চট্টোপাধ্যায় একটি মামলা দায়ের করেছেন, যার আজ দ্বিতীয় দফার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় সাংবিধানিক বিধি ও বিধানসভার নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আজ আদালতে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্থগিতাদেশের পক্ষে সওয়াল করেন, যার বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *