গোবিন্দার মাথায় নেই চুল! ফাঁস হলো গোপন রহস্য!

বলিউডের সুপারস্টার গোবিন্দার চুল নিয়ে দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে তাঁর স্ত্রী সুনীতা আহুজা জানালেন, অভিনেতা বর্তমানে হেয়ার প্যাচ বা পরচুলা ব্যবহার করেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই ব্যক্তিগত তথ্যটি প্রকাশ্যে আনেন। সুনীতা জানান, প্রেম ও বিয়ের শুরুর দিকে গোবিন্দার নিজের ঘন চুল থাকলেও, বর্তমানে ষাটোর্ধ্ব এই অভিনেতার নজরকাড়া লুকের পেছনে রয়েছে আধুনিক হেয়ার প্যাচের ভূমিকা।

সুনীতা আহুজা আরও জানান, চলচ্চিত্র জগতে নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই কৃত্রিম চুল ব্যবহার করলেও বিষয়টিকে সাধারণত গোপন রাখার প্রবণতা থাকে। তবে তিনি এই বিষয়টি নিয়ে কোনো সামাজিক ট্যাবু মানতে নারাজ। তাঁর মতে, হেয়ার প্যাচ ব্যবহার কোনো লজ্জার বিষয় নয়। তিনি মনে করেন, একজন অভিনেতার বাহ্যিক রূপের চেয়ে তাঁর অভিনয় ও নাচই আসল পরিচয় এবং সেই নিরিখে গোবিন্দার বহুমুখী প্রতিভা ইন্ডাস্ট্রিতে অনন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *