সোনার দামে বড় ছাড়! মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর

সোনা ও রুপোর আমদানির বেস প্রাইস কমাল কেন্দ্র

বিয়ে ও উৎসবের মরসুমের আগে সোনা ও রুপোর আমদানির ভিত্তি মূল্য বা ‘বেস প্রাইস’ এক ধাক্কায় অনেকটাই কমাল কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই সিদ্ধান্তের ফলে সোনা ও রুপোর আমদানি খরচ কমবে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১০ গ্রাম সোনার বেস প্রাইস ৮০ ডলার কমিয়ে ১,৩৪৩ ডলার করা হয়েছে এবং প্রতি কেজি রুপোর বেস প্রাইস ২৭৬ ডলার কমিয়ে ২,০৯২ ডলার নির্ধারণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে পাইকারি ও খুচরো বাজারে গয়নার দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে মধ্যবিত্ত ক্রেতাদের ওপর। তবে সোনার চূড়ান্ত দাম আন্তর্জাতিক পরিস্থিতি ও কর কাঠামোর ওপরও নির্ভর করে।

এদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের দিনে পণ্য বাজারে সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী থাকলেও কলকাতার স্থানীয় বাজারে বড় রকমের পরিবর্তন দেখা গেছে। শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ২৭০ টাকা কমে ১৩,৬২০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ২৯৪ টাকা কমে ১৮,৮৫৮ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া বর্তমানে রুপোর দাম প্রতি কেজি ২ লক্ষ ৬০ হাজার টাকায় অবস্থান করছে। প্রসঙ্গত, বিদেশ থেকে সোনা ও রুপো আমদানির ক্ষেত্রে কর ফাঁকি রোধ ও স্বচ্ছতা বজায় রাখতে সরকার এই বেস প্রাইস বা ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *