ট্রাম্পের মন পড়তে ইরানের নয়া চাল, অশান্ত বিশ্বে বড় চমক!

আমেরিকার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়াতে ও ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক কৌশল মোকাবিলায় ইরান তাদের শান্তি আলোচনা দলে অভিজ্ঞ মনোবিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ‘ম্যাড ম্যান থিওরি’ বা খামখেয়ালি আচরণ বিশ্লেষণ করার উদ্দেশ্যেই তেহরান এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। গত এপ্রিল মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার পর ট্রাম্পের মনস্তত্ত্ব বুঝতে এবং তার পাঠানো বার্তার সূক্ষ্ম বিশ্লেষণের জন্য ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই মনোবিজ্ঞানীদের নিয়োগ দেন।

মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী ইরান তাদের মৌখিক ও লিখিত বার্তার ধরন পরিবর্তন করলে আলোচনার টেবিলে ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের সহায়তায় দুই দেশের মধ্যকার চরম উত্তেজনা প্রশমিত হতে শুরু করে এবং উভয় পক্ষ যুদ্ধংদেহী মনোভাব পরিহার করে শান্তির পথে আসার বিষয়ে একমত হয়। এই কৌশলের ধারাবাহিকতায় আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *