ঘরে বসেই অ্যাপেল-টেসলায় বিনিয়োগ! ভারতের ৪ ব্রোকারেজ সংস্থার ঐতিহাসিক ছাড়পত্র পেল GIFT City থেকে

ভারতের খুচরো বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ সহজ করতে বড় পদক্ষেপ নিল নিয়ন্ত্রক সংস্থা আইএফএসসিএ (IFSCA)। গুজরাটের ‘গিফট সিটি’-র মাধ্যমে আমেরিকার শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের জন্য দেশের শীর্ষস্থানীয় চার স্টক ব্রোকিং প্ল্যাটফর্ম—জেরোধা (Zerodha), গ্রো (Groww), আপস্টক্স (Upstox) এবং অ্যাঞ্জেল ওয়ান (Angel One)-কে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে টেসলা, অ্যাপেল ও এনভিডিয়ার মতো বিশ্বখ্যাত সংস্থার শেয়ারে খুব সহজেই বিনিয়োগ করতে পারবেন সাধারণ মানুষ। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিনিয়োগ ব্যবস্থা দুটি মডেলে পরিচালিত হবে। গ্রো ও অ্যাঞ্জেল ওয়ান ‘গ্লোবাল অ্যাক্সেস প্রোভাইডার’ (GAP) হিসেবে কাজ করবে, অন্যদিকে জেরোধা ও আপস্টক্স ‘ব্রোকার-ডিলার’ মডেলের মাধ্যমে ভিউট্রেড ইন্টারন্যাশনাল, ইন্টারেক্টিভ ব্রোকারস এবং আলপাকা সিকিউরিটিজ-এর মতো আন্তর্জাতিক পার্টনারদের সঙ্গে যুক্ত হয়ে বিনিয়োগ সুবিধা দেবে। গিফট সিটির এই বিশেষ ব্যবস্থায় আন্তর্জাতিক বাজারের লভ্যাংশ বা মূলধন ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো প্রকার ‘উইথড্রয়াল চার্জ’ বা টাকা তোলার মাশুল দিতে হবে না। তবে প্ল্যাটফর্ম বা ব্রোকারেজ সংক্রান্ত সাধারণ ফি প্রযোজ্য থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *