তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের জের, বসিরহাটে রহস্যমৃত্যু তৃণমূল নেতার!

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ১১ নম্বর ওয়ার্ড থেকে আইএনটিটিইউসি (INTTUC)-র রাজ্য কমিটির সম্পাদক বাবুলাল সাঁধুখার (৬০) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজের ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এলাকার অটোচালকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছিল ওই নেতার বিরুদ্ধে। এসব অভিযোগের জেরে তিনি রাজনৈতিক ও মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুবীর সরকার জানান, বাবুলালবাবু গত কয়েকদিন বাড়ি থেকে বের হচ্ছিলেন না। দুর্নীতির চাপের কারণে এই মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *