দমদমের পর এবার ইস্তফার ঝড়ে তোলপাড় পুরসভা!

দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং এবং ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট মঙ্গলবার নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন তাঁরা পুরভবনে গিয়ে এক্সিকিউটিভ অফিসারের হাতে নিজেদের পদত্যাগপত্র তুলে দেন। একসঙ্গে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের ফলে দমদম পুরসভা কার্যত অচল ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

ইস্তফাপত্রে দুজনেই তাঁদের পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’-এর কথা উল্লেখ করেছেন। তবে বিধাননগর, কলকাতা এবং উত্তর দমদমের পর দমদম পুরসভার শীর্ষস্তরে এই রদবদল নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যের একের পর এক পুরসভায় এই ধরনের পরিবর্তন শাসকদলের অভ্যন্তরীণ অস্বস্তি বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *